ঝিকরগাছায় শিশুকে ধর্ষণের চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার রাধানগর বাজারে এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার সকালে ্এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অনুমান ৬ বছর বয়সী ওই শিশুটি তার দু’জন সঙ্গী নিয়ে রাধানগর বাজারে খেলা করতে যায়। তখন ওই বাজারের চা-দোকানদার সোহাগ হেসেন ৩ শিশুকে ধরতে গেলে ২ জন পালিয়ে যায়। একজনকে ধরে সোহাগ তার দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে বেদম প্রহার করে সোহাগ হোসেন। তখন পাশের লোকজন ছুটে আসে। এরপর সোহাগ পালিয়ে যায়। পরে লোকজন শিশুটিকে উদ্ধার করার পর ঝিকরগাছা থানায় নিয়ে যায়। শিশুটির মাতা সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন এবং তার কন্যাকে পুলিশের সহায়তায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে এনে ভর্তি করেন। গতকাল তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভাগ