স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যু পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৮৪ বনদস্যুর পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে র‌্যাব। রোববার দুপুরে মোংলাসহ বাগেরহাটের ভাঙ্গা বাজার ও সাইনবোর্ড, খুলনা এবং সাতক্ষীরার মুন্সিগঞ্জ এলাকায় পৃথকভাবে এই সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে, চাল, সয়াবিন তেল, ঘি, সেমাই, চিনি, গুঁড়া দুধ, পেঁয়াজসহ ১২ ধরণের পণ্য ও নগদ অর্থ। রাব-৮ এর অধিনায়ক জামিল হাসান জানান, ২০১৮ ও ২০১৯ সালে সুন্দরবনের ২৭টি দস্যু বাহিনী কয়েক ধাপে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। এরপর সরকার আত্মসমর্পণকারী বনদস্যুদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে। বর্তমানে তারা স্বাভাবিক জীবনযাপন করছে। তিনি বলেন, আতœসমর্পণকারী বনদস্যুদের প্রতি সরকারের আন্তরিকতা এবং সার্বিক খোঁজখবর রাখার অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ভাগ