স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোশাররফ হোসেন ইন্তিকাল করেছেন, ইন্না লিল¬াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে রবিবার খুলনার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বিকেলে নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে হাসাডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মনিরামপুরে জনপ্রিয় নেতা হাজী মোশাররফ হোসেনের মৃত্যুর খবর পেয়ে জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।





