লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলেছে।কলেজের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমানের নির্দেশনায় কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমদসহ শিক্ষক-কর্মচারীরা গত শনিবার সকালে মাস্ক বিতরণ ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে এক হাজার মাস্ক বিতরণ, বাকা গ্রামে অসহায় কৃষক সরোয়ার গাজীর ধান কেটে দেওয়া এবং লক্ষ্মীপাশা কওমী মাদ্রাসার এতিমদের মাঝে ইফতার সামগ্রী দেওয়া হয়।



