লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে রোববার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। লোহাগড়া উপজেলা গেটের সামনে সংগঠনটির কর্মীরা ইফতার বিতরণ করেন। এ সময় গ্রীণ ভয়েস’র কেন্দ্রীয় কমিটির নেতা রাতুল হাসান, গ্রীণ ভয়েস কর্মী মো. লিটন রেজা, মো. শরিফুজ্জামান, ইকবাল হাসান শিমুল, সরদার রইচ উদ্দিন টিপু, সেলিম জাহাঙ্গীর, মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।





