ফুলতলায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেন আজিজ ট্রাস্টের মাধ্যমে করোনার দ্বিতীয় ধাপের লকডাউনে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। জনকল্যাণে তার নিস্বার্থ এ উদ্যোগের জন্য এলাকার শিল্পপতি কাজী খেলাফত হোসেন বাচ্চু, বিএমএর সাবেক মহাসচিব প্রফেসর ডা. কাজী শহিদুল আলম, বেলজিয়াম প্রবাসী কাজী শারাফাত হোসেন এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা লে. কর্নেল কাজী সেলিম উদ্দিন আর্থিক সহায়তা প্রদান করেন।

ভাগ