মৎস্যচাষিদের দুদিনের প্রশিক্ষণের সমাপ্তি ঝিকরগাছায়

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরডি এফএফ চাষিদের দুদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে রোববার সকালে ঝিকরগাছা বিএম হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন, ক্ষেত্র সহকারী ই¯্রাফিল হোসেন ও জাকির হোসেন। ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মৎস্যচাষি সৈয়দ ইমরান রশীদসহ ৩৬ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ভাগ