রোববার ইছালী ইউনিয়নের অধিকারবঞ্চিত প্রতিবন্ধী, এতিম ও দরিদ্র শিশুদের মাঝে ঈদ পোশাক তুলে দেয় স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হাশিমপুর শাখায় বেলা ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২৫ জন প্রতিবন্ধী, এতিম ও অধিকারবঞ্চিত শিশুকে ঈদের নতুন পোশাক ও তাদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী (চাল, ডাল, সেমাই, চিনি) তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন। সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি ও স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানারা ঝর্ণা, জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি ও অভিনয় বিভাগের প্রশিক্ষক এবং ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ এর যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি প্রণব দাস, আফজাল হোসেন এবং স্বপ্নদেখো সামাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবাল। বিজ্ঞপ্তি।




