ছাদ থেকে পড়ে আহত মুক্তিযোদ্ধার মৃত্যু ডুমুরিয়ায়

ডুমরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় ছাদ থেকে পড়ে আহত বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল (৬৫) মারা গেছেন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত আব্বাস মোড়লের পুত্র। পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে নিজ বাড়ির ছাদে ওঠার সময় হঠাৎ পড়ে যান আতিয়ার রহমান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। রোববার সকাল ১০ টায় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ডুৃুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াদুদ, ডুমুরিয়া থানা পুলিশের ওসি মো. ওবাইদুর রহমান, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল ইসলাম মানিক, জেলা ডেপুটি কমান্ডার আতিয়ার রহমান মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, রফিকুল ইসলাম, গোলাম হোসেন, নারায়ন চন্দ্র ভদ্র, আকতারুজ্জামান বাবলু, হাফিজুর রহমান সাগর, রাসেদ আলী প্রমুখ।

ভাগ