প্রেস ক্লাব যশোরের সদস্য মোকাদেচ্ছুর রহমান রকির পিতা আশরাফ আলী মুন্সী (৭৫) শনিবার সকালে ইন্তিকাল করেছেন, ইন্না লিল¬াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু রকির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার। বিজ্ঞপ্তি





