ফুলতলা (খুলনা) অফিস॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেখ ব্রাদ্রার্স এর পক্ষ থেকে ফুলতলা ও দামোদর ইউনিয়নের প্রতিবন্দ্বী ব্যক্তিদের মাঝে শনিবার দিনব্যাপী নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফুলতলা ইউনিয়নের রাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৪৫ জন এবং দামোদর হাজামভিটা প্রতিবন্দ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩১৭ জন বাক, দৃষ্টি, শারীরিক, বুদ্ধী, অটিজম ব্যক্তিদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ব্রাদ্রার্স এর পক্ষে বরকত আলী ভুইয়া বাটুল, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক হোসনেয়ারা, জয়ের পথে প্রতিবন্ধী সংস্থার সভাপতি শেখ বাবর আলী, বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রাশিদা নার্গিস, সাধারণ সম্পাদক অজয় কুমার দাস, নাসরিন আক্তার প্রমুখ।




