ফুলতলা (খুলনা) অফিস॥ ফুলতলায় একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা জেলা কার্যালয় থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুলতলা বাজারের গরুহাট এলাকার হাসান মোল্যার মালিকানাধীন এইচআর ফুড প্রোডাক্টস নামে সেমাই কারখানাকে এই জরিমানা করা হয়। ওই কারখানায় নোংরা পরিবেশ বিরাজ করে তাছাড়া কারখানায় দীর্ঘদিন ধরে নিজেদের উৎপাদিত সেমাই নামীদামি ব্রান্ডের মোড়কে পুরে বাজারজাত করে আসছিলো। অন্য এক অভিযানে শিরোমনির মেসার্স ঝর্ণা মেডিকেল হলে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহিনুর আলম। তাকে সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধিরা।





