মহেশপুরে ড্রাগন ফলের ক্ষেত নষ্ট

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলায় এক কৃষকের বাগানের সব ড্রাগন গাছ রাতের আধারে কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানান,শনিবার দিবাগত রাতে উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা গ্রামের মৃত রজব আলীর ছেলে রমজান আলীর ১০ কাঠাঁ জমির ড্রাগন গাছ রাতের আধাঁরে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বাগান মালিক রমজান আলী জানান, শনিবার সকালে বাগান দেখতে পান তার সব ড্রাগন গাছ কাটা অবস্থায় রয়েছে। এর আগেও চার বার শত্রুতা করে তার ড্রাগন বাগান কে বা কারা কেটে দিয়েছে। তিনি প্রশাসনের কাছে দুর্বৃত্তদের আটক করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় বাগান মালিক মহেশপুর থানায় একটি জিডি করেছেন।

ভাগ