রামনগরে এতিমদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের রামনগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার রাজারহাট রামনগর দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। এসময় রামনগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি জহির উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা.আব্দুল আজিজ, সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক মোসলেম উদ্দীন, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান বাবলু,ইউনিয়ন যুবদল সভাপতি সিরাজ মোল্লা, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক পারভেজ হোসেন, ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি আহসান হাবিব বাপ্পি, যুগ্ম-সম্পাদক মামুন হোসেন, সাংগঠনিক শিমুল হোসেনসহ নের্তৃবৃন্দ।

ভাগ