কেশবপুরে বিএনপি নেতা শহীদ আবুবকরের পরিবারে তারেক রহমানের ঈদ উপহার প্রদান

স্টাফ রিপোর্টার, কেশবপুর॥ যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদ আবু বকর আবুর পরিবারে গতকাল তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। দলটির জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম ও হাজী আনিসুর রহমান মুকুলের নেতৃতে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। এ সময় কেশবপুর উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন। যশোর থেকে আগত নেতৃবৃন্দ মরহুম আবু বকর আবুর কবর জিয়ারত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার মশিউর রহমান, পৌর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, পৌর বিএনপি নেতা শেখ শহীদ, উপজেলা বিএনপির নেতা হুমায়ুন কবীর সুমন, যুবনেতা খাইরুল বাশার বাবলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর সদস্য আসাদ, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।

ভাগ