বাগেরহাটে ছিন্নমূল-পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও খাবার বিতরণ

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ছিন্নমূল, পথ শিশু ও নিম্ন আয়ের পরিবারের মানুষদের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিঃস্বার্থের ছোয়া নামের শিক্ষার্থীদের একটি সংগঠনের পক্ষ থেকে এই পোশাক ও খাবার বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক প্রধান অতিথি হিসেবে এই খাদ্য বিতরণ করেন। এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সংগঠনের সদস্য শিক্ষার্থী শায়লা ইয়াসমিন রিপা, আদিবা হাসিব, জাকিয়া সুলতানা লাবন্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৫০ জন পথ শিশু ও নিম্ন আয়ের মানুষদের পোশাক ও খাবার দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।

ভাগ