স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভয়নগর উপজেলার প্রয়াত বিএনপির নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার উপলক্ষে সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে অভয়নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম রফিকুল ইসলাম ও নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম লুৎফর রহমানের পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিক অ্যাড. সৈযদ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, অভয়নগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজি মতিয়ার রহমান প্রমুখ।





