কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার কয়লা গ্রামে কৃষি উন্নযন প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফার রহমান প্রমুখ।





