লোকসমাজ ডেস্ক॥ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সন্ধ্যা রায়। ৮০ বছরের অভিনেত্রীর গায়ে জ্বর ও সর্দি রয়েছে। বুকে কফও জমেছে। তবে অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি বলেই খবর। নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। অভিনেত্রীর জন্মের কিছুদিন পর বাংলাদেশ আসেন তার পরিবার।
পরে ১৯৫৭ সালে ভারতে যান সন্ধ্যা রায়। সিনেমার জগতে তার প্রবেশ ছয়ের দশকে। ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথমসারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়।





