বিধিনিষেধে যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে ৪ বাস আটক

স্টাফ রিপোর্টার॥ গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে চারটি দূরপাল্লার বাস আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) রাত ১০টার দিকে যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড ও মণিরামপুর বাজার থেকে বাস চারটি আটক করা হয়। তবে, পুলিশ বাসে থাকা ৮৪জন যাত্রীকে মাইক্রোবাস ও প্রাইভেটকারে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠিয়ে দেন। যশোর ট্রাফিক ইন্সপেক্টর সুবেন্দু কুমার মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। খবর পেয়ে যশোর মণিরামপুর বাজার থেকে ঠিকানা পরিবহন ও গ্রিনবাংলার দুটি বাস আটক করা হয়। এরপর যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়। এসময় চালক ও হেলপাররা পালিয়ে যায়।

ভাগ