ফুলবাড়ীগেট ( খুলনা) সংবাদদাতা ॥ বাংলাদেশ ইসলামী আন্দোলন খানজাহান আলী থানা শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আছর ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড, কুয়েট রোড ও টিবি হাসপাতাল এলাকায় দুস্থদের মাঝে ইফতার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খানজাহান আলী থানা শাখার সভাপতি মঈনউদ্দিন ভুইয়া, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন, ছাত্র আন্দোলনের সভাপতি রিয়াজ হাওলাদার, সেক্রেটারি মহিবুল্লাহ, যুব আন্দোলনের নাজিম হাওলাদার, মোস্তফা প্রিন্স, নজরুল হুদা, অহিদুল ফকির, মোস্তফা হোসেন, সাব্বির হোসেন, ইউনুছ আলী, সাইফুল ইসলাম প্রমুখ।




