খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় লেবুতলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর সদরের লেবতুলা এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাসুদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দাউদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, বিএনপি নেতা আহসান হাবিব, খায়রুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা তানভীর রায়হান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা আবুল কালাম আজাদ, লেবুতলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক নান্নু, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, যুবদল নেতা তারেক সুলতান, তুহিন মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, মামুন হোসেন, রানা হোসেন, আব্দুস সাত্তার, লোকমান হোসেন, মিন্টু মিয়া, জালাল উদ্দীন, সদর উপজেলা ছাত্রদল নেতা ও লেবুতলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন হোসেন, রিয়াজ হোসেন, শিশির হোসেন, মৎস্যজীবী দল নেতা রবিউল ইসলাম, জিয়ারুল ইসলাম, ছাত্রনেতা মাসুদ হোসেন প্রমুখ।




