সব খুন, গুম ও নির্যাতনের জবাব একদিন দিতেই হবে : মঞ্জু

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকার ঘোলা করে পানি খায়। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে। দেড় বছর আগে বিএনপি বলেছিলো- একটা সোর্স (উৎস) থেকে যাতে টিকা আনা না হয়। কিন্তু সরকার নিজেদের স্বার্থে একটা সোর্স থেকে টিকা আনতে চেয়েছিল। বিএনপি বলেছিলো, বিকল্প হিসেবে চীন ও রাশিয়ার উৎসগুলো দেখা হোক। তখন সরকার তা করেনি। এত দিন পর আবার চীন ও রাশিয়ার সঙ্গে সরকার চুক্তি করছে।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনের ১৩ বছর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে প্রতি বছরের মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে গতকাল সোমবার কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যলয়ে তিনি এ কথ বলেন। মঞ্জু আরও বলেন, বর্তমান অবৈধ সরকারের আমলে দলের শ শ নেতাকর্মী খুন, গুম হয়েছেন। বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং গুলি করে হত্যা করা হয়েছে। সকল খুন, গুম ও নির্যাতনের জবাব আওয়ামী লীগকে একদিন দিতেই হবে। ‘গুম-খুন ও নির্যাতিত’ পরিবারের সদস্যদের উদ্দেশে মঞ্জু বলেন, প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান আমাদের আবেগাপ্লুত করে। আপনাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ করার শক্তি আমাদের নেই। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রের শক্তি ব্যবহার করে অধিকার কেড়ে নিয়েছে। এই শক্তিকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাড. শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান। এ সময় উপস্থিত ছিলেন জাফর উল্লাহ খান সাচ্চু, অ্যাড. ফজলে হালিম লিটন, স ম অঅব্দুর রহমান, শাহ জাহান বাবলু, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, অ্যাড. তছলিমা থাতুন ছন্দা, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আশরাফুল আলম নান্নু, আসাদুজ্জামান মুরাদ, শেখ সাদী প্রমুখ। বিজ্ঞপ্তি

ভাগ