খালেদা জিয়ার সুস্থতা ও তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দলের সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় যশোরে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার যশোর শহরের ১ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে বারান্দীপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল শেষে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী সঞ্জয়, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মাহমুদুল বারী কাক্কু, সাধারণ সম্পাদক শেখ মনিরুল করিম নান্নু, বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আহম্মেদ শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, মারুফুজ্জামান কাঞ্চন, অরিফুল ইসলাম আরিফ, সহ-সভাপতি সাইদুর রহমান বিপুল, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান মিন্টু, জেলা যুবদলের নেতা আজিম হোসেন, জেলা যুবদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

ভাগ