কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতারা

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার যশোর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব এর নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা মন্ডলগাতি গ্রামের কৃষক মো. আব্দুল আলীমের দেড় বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ ইয়াসিন আরাফাত তরুন, কায়েস আহম্মেদ রিমু, মো. রাজু রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ, মারুফ হোসেন, এসএম তানভীর আহমেদ রিয়েল, ফাহমিদ হুদা বিজয়, আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. তারেক হাসান দিপু প্রমুখ। বিজ্ঞপ্তি।

ভাগ