ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় রাজীব ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মটর শ্রমিক, ইজিবাইক ও থ্রি-হুইলার চালক এবং সংবাদপত্র হকার্সদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান জুট মিলস লিমিটেডের পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন রাজীব। প্রধান অতিথি ছিলেন ফুলতলা থানা পলিশের ওসি ওসি মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস ও উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপম মিত্র, ইউপি সদস্য শেখ আব্দুুর রশিদ, প্রভাষক মাজহারুল ইসলাম, বণিক কল্যাণ সোসাইটির সহসাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, দপ্তর সম্পাদক আবুল খায়ের আবু গাজী, অনুপ কুমার বিশ্বাস, রমজান আলী মিন্টু প্রমুখ।




