স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্তাজ আলীর মৃত্যুরবরণ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে শহরতলীর নীলগঞ্জ এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নীলগঞ্জ, রাজাপুর এবং সবশেষ উপশহর ট্রাক টার্মিনাল এলাকায় ইন্তাজ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। ইন্তাজ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে সড়ক পরিবহন শ্রমিক নেতা ইন্তাজ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা সড়ক পরিবহন ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব, টিইউসি’র কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মজনু, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আজিজুল আলম মিন্টু, সেলিম রেজা মিঠু, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যশোর জেলা ট্রাক, ট্র্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর সিদ্দিকী, জেলা ট্রাক ট্র্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সর্বার, চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক আনিচুর রহমান কিনা, যশোর জেলা ট্রাক ট্র্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নওয়াপাড়া সভাপতি জনাব রবিউল হোসেন, সাধারণ সম্পাদক রবিন অধিকারী বেচা, অভয়নগর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি ফায়াজুল্লাহ, সাধারণ সম্পাদক নূর হোসেন, যশোর জেলা ট্রাক্সি মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আমিনুল হক লিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেন রবি, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস্ দুদুসহ আঞ্চলিক কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।





