স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের পিলু খান সড়কস্থ মেয়রের বাসভবনে যান শেখ তন্ময়। শেখ তন্ময় এমপি তাঁর ফুপু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বলে জানিয়েছেন মেয়র হায়দার গনী খান পলাশ। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন এসময় উপস্থিত ছিলেন।





