ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গাজী হারুনুর রশিদ করোনাকালে চরম খাদ্যকষ্টে থাকা অসহায় মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকালে মহসেন শ্রমিক কলোনী, গিলাতলা গাফফার ফুড মোড়, পালপাড়া, বালিরঘাটসহ বিভিন্ন স্থানে তিনি খাদ্যসামগ্রী (চাল, ডাল ও আলু) বিতরণ করেন। এর আগে তিনি মাহে রমজানের প্রথম দিনে নিজ অর্থ দিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন। পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের এমন ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।





