স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদআছর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে স্থানীয় রহেলাপুর জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম খান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, বর্তমান সদস্য সচিব পিকুল হোসেন, কাশিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক কবির হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান প্রমুখ।




