চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী বাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে পাঁচটি দোকান অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুড়ুলগাছী ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু জানান, রাত তিনটার দিকে কুড়ুলগাছী বাজারের খোকনের হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের পাশাপাশি থাকা পাঁচটি দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানিকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

ভাগ