ফুলবাড়ীগেট ও শিরোমণি বাজারে ৭জনকে জরিমানা

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, মূল্য তালিকা না থাকায় ও হেলমেট পরিধান না করায় ৭জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুলনা নগরীর ফুলবাড়ীগেট ও শিরোমণি বাজার এলাকায় বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ফুলবাড়ীগেট বাজার গোশপট্টির শেখ নজরুল ইসলামকে ৫শ টাকা, বণিক স্টোরের মুদি দোকানের স্বত্বাধিকারী প্রকাশকে ৫শ টাকা, মুদি দোকান শেখ শামসুর রহমানকে ৫শ টাকা, শিরোমণি রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লুৎফর রহমানকে ৫শ টাকা, শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শেখ শামসুর রহমানকে ৫শ টাকা, শাইদুল ইসলাম হেলমেট পরিধান না করায় ৩শ টাকা ও শেখ রিয়াজ উদ্দিনকে ২শ টাকা মোট ৩ হাজার টাকা জরিমানা করেন।

ভাগ