ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামে জিহাদ (১০) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। সে কালুহাটী মসজিদ পাড়ার ওহিদুল ইসলামের ছেলে। চাচাতো ভাই মুক্তার হোসেন জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে গেলে পল্লী বিদ্যুতের সাইট লাইনের তারে স্পৃষ্ট হয় জিহাদ। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভাগ