যশোরে সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা

রোববার বেলা ১১টায় এমএম আলী রোডস্থ বায়তুস সালাম জামে মসজিদে যশোর জেলা ইমাম পরিষদ ফতোয়া বোর্ডের এক যৌথ সভা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাজার যাচাইপূর্বক এ বছরের ফেতরা নির্ধারণ করা হয়। ফিতরার মূল্য যথাক্রমে- গম/আটা (১.৬৫০ গ্রাম প্রতি কেজি ৩৫/- দরে) ৬০ টাকা, খেজুর- (৩.৩৩০ গ্রাম প্রতি কেজি ২৪০/- দরে) ৮০০ টাকা, কিসমিস-(৩.৩৩০ গ্রাম প্রতি কেজি ৩০০/- দরে) ১০০০ টাকা, পনির-(৩.৩৩০ গ্রাম প্রতি কেজি ৭৫০/- দরে-২৫০০ টাকা, যাকাতের নিসাব (৫২.৫ তোলা প্রতি তোলা ৯৫০/- হিসাবে) ৫০.০০০ টাকা নির্ধারণ করা হয়।
সভায় প্রত্যেক সামর্থবানকে তার সামর্থ অনুপাতে সদাকাতুল ফিতর আদায় করতে এবং স্বাস্থ্যবিধি মেনে মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত রাখতে বিশেষভাবে আহ্বান করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী মুজিবুর রহমান-সভাপতি, যশোর জেলা ফতোয়া বোর্ড, মাওলানা বেলায়েত হোসেন- সেক্রেটারি; ইমাম পরিষদ; মুফতী শামসুর রহমান; সহ-সভাপতি, ফতোয়া বোর্ড, মাওলানা মাজহারুল ইসলাম- অর্থ সম্পাদক, ইমাম পরিষদ; মুফতী কামরুল আনোয়ার নাঈম-সাংগঠনিক সম্পাদক, ইমাম পরিষদ, মুফতী আবদুর রহমান এযাযী- সেক্রেটারি, ফতোয়া বোর্ড; মুফতী আব্দুর রহিম- অর্থ সম্পাদক, ফতোয়া বোর্ড; মাওলানা হাবিবুর রহমান- সদস্য’; ইমাম পরিষদ, মুফতী উবায়দুল্লাহ রশীদ- সদস্য, ফতোয়া বোর্ড ও মাওলানা উবায়দুল্লাহ-সদস্য, ইমাম পরিষদ, সভাপতি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও করোনাভাইরাসসহ যাবতীয় ফেতনা ফাসাদ থেকে হেফাজতের দুআর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।

ভাগ