লোকসমাজ ডেস্ক॥বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল তাকে করোনা টেস্ট করানো হলে আজ দুপুরে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।
বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন আমান উল্লাহ আমানের ঘনিষ্ঠ সহচর ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক কে এম সাখওয়াত হোসাইন।
কে এম সাখওয়াত হোসাইন বলেন, গত পরশু রাতে আমান উল্লাহ আমান ভাইয়ের জ্বর আসে। পরে তার করোনা টেস্ট করানো হলে করোনা পজিটিভ আসে। তার সুচিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি এখন ওই হাসপাতালের ১০০৫ নম্বর কেবিনে আছেন।





