স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা পরিষদ চত্বর হতে রবিবার মোটরসাইকেল চুরি হয়েছে। বেলা ১১ টার দিকে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়। চৌগাছা পৌর সদরের নিরিবিলিপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আব্দুস সালাম জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদে যান। বেলা ১১ টার দিকে তার ব্যবহৃত একটি লাল রঙের মোটরসাইকেল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে রেখে ভেতরে কাজে যান। ১৫ মিনিট পর বাইরে এসে দেখেন মোটরসাইকেল নেই। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।




