কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়। গত রোববার সকালে কালীগঞ্জ হাসপাতাল সড়কস্থ প্রবীণ হিতৈষী সংঘ ও জ¦রা বিজ্ঞান প্রতিষ্ঠান কার্যালয়ের হলে রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মাস্টার আনছার আলী। প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি ছিলেন মোবারকঞ্জ চিনি কল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ও বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালীগঞ্জ প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক সদরউদ্দীন মিয়া। সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। ১৫ সদস্যের কমিটিতে মাস্টার আনসার আলী পুনরায় সভাপতি ও সদর উদ্দীন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসকাব কালীগঞ্জ, বাজার ব্যবসায়ী সমিতি, কালীগঞ্জ পরিবেশক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।





