পাকিস্তানকে খালি মাঠে বরণ করবে জিম্বাবুয়ে

লোকসমাজ ডেস্ক॥ প্রায় ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে জিম্বাবুয়েতে। গতবছরের জানুয়ারির পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে রোডেশিয়ানরা। আগামী মাসের শেষদিকে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। তবে এ সফরের কোনো ম্যাচেই দর্শকের দেখা পাবে না পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে হতে যাওয়া পাঁচটি ম্যাচেই থাকবে দর্শকশূন্য গ্যালারি।করোনাভাইরাসের নতুন ঢেউয়ের কথা মাথায় রেখে দর্শকশূন্য মাঠে এ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা থেকে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলে আগামী ১৭ এপ্রিল জিম্বাবুয়েতে যাবে পাকিস্তান। এর চারদিন পর ২১ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে মাঠের খেলা। তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের সফরের শেষ ম্যাচটি হবে আগামী ৭ মে।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলি, আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, সৌদ শাকিল, আঘা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, তাবিশ খান, হাসান আলি, শাহনেওয়াজ ধানি, নোমান আলি, জাহিদ মাহমুদ, সাজিদ খান।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আরশাদ ইকবাল, আসিফ আলি, দানিশ আজিজ, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শারজিল খান এবং উসমান কাদির।
পাকিস্তানের জিম্বাবুয়ের সফরের সূচি
প্রথম টি টোয়েন্টি – ২১ এপ্রিল
দ্বিতীয় টি টোয়েন্টি – ২৩ এপ্রিল
তৃতীয় টি টোয়েন্টি – ২৫ এপ্রিল
প্রথম টেস্ট – ২৯ এপ্রিল
দ্বিতীয় টেস্ট – ৭ মে

ভাগ