ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক শার্শায়

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ বালুন্ডা ও ভবারবেড় গ্রাম থেকে ১৩১ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের শরবত আলীর ছেলে মনিরুল ইসলাম (২০), ভবারবেড় গ্রামের গোলাম ফকিরের ছেলে এরশাদ আলী (৩৪) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাকিব হোসেন (২৫)। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি মামুন খান জানান, গোপন খবর আসে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিল এনে বালুন্ডা গ্রামের উত্তরপাড়া মাঠের মধ্যে অপো করছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী এরশাদ ও রাকিবকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

ভাগ