ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১১ জনকে ২ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা আদায় করেন। অভিযুক্তদের মধ্যে পুতুল গংকে ৪’শ টাকা, সুমন শেখকে ২’শ টাকা, আলতাফ হোসেনকে ৫’শ টাকা, আ. কাদেরকে ২’শ টাকা, ওবায়দুল্লাহকে ৩’শ টাকা, আতিয়ার গংকে ৬শ’ টাকা ও কামরুল হোসেনকে ৫’শ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, পেশকার খান পান্না মিয়া প্রমুখ।





