জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা মহেশপুরে

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে নবাগত জেলা প্রশাসক মজিবর রহমানের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনের মতবিনিময় সভা হয়েছে।মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো. মজিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামা লিটন, থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ। জেলা প্রশাসক বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিংকারীদের কোন রা নেই। এই সামাজিক ব্যাধি থেকে রা পেতে সকলকে সোচ্চার হতে হবে। তিনি বলেন, জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনসাধারণ যেন সেবা থেকে বঞ্চিত না হয় এবং হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল। অনুষ্ঠানে জেলা প্রশাসক উপজেলার ফতেপুর ইউনিয়নের মুজিব পল্লীতে ভূমিহীনদের মাঝে সরকারি ঘরের চাবি হস্তান্তর করেন।

ভাগ