স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ নওয়াপাড়া বাজারের মেসার্স মাহিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসহায় বদরুজ্জামান খোকনকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাহিন এন্টারপ্রাইজের অফিস চত্বরে হুইল চেয়ারটি বিতরণ করেন, প্রতিষ্ঠানের মালিক নওয়াপাড়া প্রেসকাবের সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফার আহমেদ। এসময় দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক তারিম আহমেদ ইমন, আহাদুর জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যুৎস্পৃষ্টে আহত অসহায় বদরুজ্জামান খোকন হুইল চেয়ারটি পেয়ে মাহিন এন্টারপ্রাইজের মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




