পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে এবং প্লান্টিকের ব্যাগ বিক্রির অপরাধে দু’জনকে ভ্রাম্যমাণ আদালত দেড় হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুরে পৌরসভা অভ্যন্তরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা পাট অধিদপ্তরের পরিদর্শক মো. মোক্তার হোসেন, পেশকার প্রতুল জোদ্দার, পুলিশের এএসআই শরিফল ইসলাম প্রমুখ।




