পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় কপোতাক্ষ নদের আলোকদ্বীপ নামকস্থানে রাড়–লী গ্রামের ব্যবসায়ী মোনজেল হোসেন মন্টু ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করছিলেন। গোপনে এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মন্টুকে ৫০ হাজার টাকা করেন।





