খেলার খবর

দশরথে কিরগিজদের হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
স্পোর্টস ডেস্ক॥ আত্মঘাতী গোল থেকে প্রথমার্ধে লিড পেয়েছিল বাংলাদেশ। সেই লিড ধরে রেখে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপে জয় তুলে নিল জামাল ভূঁইয়ারা। তাতে নেপালে তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে জেমি ডের দলের মিশন শুরু হলো পূর্ণ তিন পয়েন্ট আদায়ের মধ্য দিয়ে। মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম পর্বের ম্যাচে কিরগিজদের ১-০ গোলে হারায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া ছিল কিরগিজস্তান। তাই বাংলাদেশের ডিফেন্ডারদের দিতে হয়েছে শক্ত পরীা। প্রথমার্ধের ২৯ মিনিটে বাংলাদেশের আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেয় কিরগিজস্তান। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিন বক্সের মাঝে বল ফেলেছিলেন। তার বাড়ানো বল কিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন কিরগিজ ডিফেন্ডার কুমারবাচ।

কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক॥ জালের নাগাল পায়নি বাংলাদেশের কেউ। তবে মিলল কাঙ্তি গোল। ম্যাচ শেষেও ব্যবধান হয়ে রইলো প্রতিপরে ওই আত্মঘাতী গোল। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে শুভসূচনা করল জেমি ডের দল। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের ৩০তম মিনিটে আত্মঘাতী গোলটি করেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ বাইয়ামান। পুরো ম্যাচে বাংলাদেশের পোস্টে আনিসুর রহমান জিকো ছিলেন আস্থার প্রতীক হয়ে। এ জয়ে ২৯ মার্চের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে তারা। শুরুর একাদশে নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়ার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে মিডফিল্ডার সোহেল রানার হাতে। সেরা একাদশে তিন নতুন মুখ-ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল, ডিফেন্ডার রিমন হোসেন ও হাবিবুর রহমান সোহাগ।

গভীর রাতে দেশে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্ক॥ ক্রিকেটাঙ্গনে আলোচনার ঝড় তুলে দেয়া সাকিব আল হাসান সোমবার রাত দুইটার পরে ঢাকায় পা রেখেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন। বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই হঠাৎ দেশে এসেছেন সাকিব। বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তীর অনুষ্ঠানেও অংশ নেয়ার কথা রয়েছে তার। ওয়াসিম খান বলেন, ‘সাকিব রাত ২টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে থাকা সাংবাদিকেরা অবশ্য সাকিবকে দেখতে পারেননি। করোনা প্রতিরোধ সংক্রান্ত বিধিনিষেধ থাকায় এমনিতে আগের মতো কাছে যাওয়া যায় না। তাছাড়া এই উত্তপ্ত পরিস্থিতিতে সাকিব বের হয়ে যান পেছনের গেট দিয়ে। সাকিব সম্প্রতি একটি সাাৎকারে বোর্ডের কয়েক জন কর্মকর্তার ‘দায়িত্বের প্রতি অবহেলা’ নিয়ে মন্তব্য করেন। এরপর বোর্ড থেকে জরুরি সভা ডেকে তার আইপিএল খেলার অনুমতি বাতিলের ইঙ্গিত দেয়া হয়। পরে রবিবার রাতে সাকিব আরও একধাপ এগিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে দেয়া দীর্ঘ সাাৎকারে সাকিব বলেন, ‘আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। যা ঠিক মনে করি, বলে দিয়েছি।’ এর প্রতিক্রিয়া কী হতে পারে সেই ভাবনাও সাকিবের মনে আসেনি, ‘কী প্রতিক্রিয়া হবে, এ নিয়ে ভাবি না। আমি চিন্তা করলে বড় চিন্তা করি। আচ্ছা আপনিই বলেন, আমি যা বলেছি, তাতে কি আমার নিজের কোনো লাভ আছে? নিজের লাভ তো গাধাও বোঝে। আমি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কথাগুলো বলেছি। কারও যখন বলার সাহস নাই, আমিই না হয় বললাম। আমার ব্যক্তিগত লাভের জন্য তো বলি নাই। কেউ যদি এটা ভালোভাবে নিতে চায়, তা ক্রিকেটের জন্য ভালো হবে। আমরা যদি ভালো করতে চাই, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চাই, তাহলে তো আমি আমার কথায় কোনো সমস্যা দেখি না।’ আলাপে উৎপল শুভ্র সাকিব ইস্যুর প্রায় প্রতিটি দিক নিয়ে কথা বলেছেন। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার ইচ্ছা করে এমন বিতর্ক তৈরির চেষ্টা করছেন কি না, যাতে বিসিবি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। তখন রাগ করে বাংলাদেশের পে খেলা ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে পারেন। এ বিষয়ে সাকিবের উত্তর এমন, ‘তাই নাকি? এমন কথা হচ্ছে নাকি! কারও মনে যদি এমন চিন্তা এসে থাকে, তবে তা ভুল চিন্তা।’

ক্যাচ মিসের মহড়ায় আরেকটি সিরিজ হার
স্পোর্টস ডেস্ক॥ লড়াইয়ের স্কোর গড়েও নিউজিল্যান্ডের বিপে দ্বিতীয় ম্যাচে বাজে ফিল্ডিংয়ের কারণে জিততে পারেনি বাংলাদেশ। টম ল্যাথাম অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছেন। মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করে তামিম ইকবালের ১০৮ বলে ৭৮ ও মোহাম্মদ মিঠুনের ৫৭ বলে অপরাজিত ৭৩ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে একদম হিসাব কষে ৪৮.২ ওভারে জয়ের বন্দরে যায় স্বাগতিকেরা। এদিন ৫৩ রানে তিন সাফল্যে নতুন বলের কাজটা দারুণ করেছিলেন মোস্তাফিজ ও মেহেদী। কিন্তু বল পুরোনো হতেই প্রতিরোধ গড়ে জুটি জমিয়ে ফেলেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। শতরান পেরোনো এই জুটি তামিম ইকবাল ভাঙতে পারলেও শুরু হয় ক্যাচ মিসের মহড়া। সরাসরি থ্রো’য়ে কনওয়েকে রানআউট করে অধিনায়ক তামিম ভাঙেন কিউইদের ১১৩ রানের চতুর্থ উইকেট জুটি। ৯৩ বলে ৭২ রান করেন কনওয়ে। পরের ওভারেই তাসকিন আহমেদের বলে নতুন ব্যাটসম্যান জেমস নিশামের ক্যাচ ছাড়েন উইকেটরক মুশফিকুর রহিম। মেহেদী হাসান কট অ্যান্ড বোল্ড করার সুযোগ পেয়েছিলেন কিউই অধিনায়ককে ল্যাথামকে। পরপর দুই ওভারে মিস হয় দুটি সহজ ক্যাচ। এর আগে শুরুতেই মারমুখী হয়ে ওঠা মার্টিন গাপটিলকে কাটারে ক্যাচ দিতে বাধ্য করে নিজেই তালুবন্দী করে প্রথম সাফল্য আনেন মোস্তাফিজুর রহমান। ৩ চার এক ছয়ে ২৪ বলে ২০ করে ফেরেন কিউই ওপেনার। আরেক ওপেনার হেনরি নিকোলসকে (১৩) বোল্ড করেন মেহেদী হাসান। তরুণ অফস্পিনার চারে নামা উইল ইয়ংকেও (১) সাজঘরের পথ দেখান বোল্ড করে। শেষ দিকে ১৬ বলে কিউইদের দরকার ছিল ৯ রান। ড্যারিল মিচেল এবং ল্যাথাম সেটি সহজেই তুলে নেন। ল্যাথাম ১০৮ বল খেলে ১১০ রানে অপরাজিত থাকেন। মোস্তাফিজ ৮.৩ ওভারে ৬২ রান দিয়ে ২ উইকেট নেন। দশ ওভারে ২ উইকেট নিতে মেহেদী খরচ করেন ৪২ রান। তাসকিন ৬৭ রান দিলেও কোনো উইকেট পাননি।

উপশহরে ফুটবল টুর্নামেন্ট রাইডার্স-অর্নিবানের খেলা গোলশূন্য ড্র
স্পোর্টস ডেস্ক ॥ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে যশোর উপশহরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে গতকাল মঙ্গলবার ৩ নম্বর ওয়ার্ড সেক্টর রাইডার্স এবং ই-ব্লক অনির্বান দলের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বিকেলে উপশহর ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়রা একে অপরের ওপর আক্রমণ শানাতে থাকে। কিন্তু নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করত পারেনি। ফলে খেলাটি গোলশূন্য ড্র হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ই-ব্লক অর্নিবানের সৈকত। খেলা পরিচালনা করেন পার্থ প্রতি মন্ডল। তাকে সহযোগিতা করেন আজিবর রহমান ও কামরুজ্জামান বাবু। এদিন মাঠে উপস্থিত থাকা অনেকে অভিযোগ করেন, রেফারি বেশ কিছু সিদ্ধান্ত সহজে নিতে পারেননি। সিদ্ধান্ত নিতে তিনি সহকারি রেফারি ও খেলোয়াড়দের সাথে বার বার কথা বলেন। এতে খেলায় ছন্দপতন ঘটে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন উপশহরের ক্রীড়া ব্যক্তিত্ব রকিব মোস্তফা। উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুর রশীদ, সদস্য সচিব সৈয়দ মুনসুর আলম, জেলা দলের সাবেক ক্রিকেটার নুরে আলম রন্টু প্রমুখ।

ভাগ