ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ ব্যক্তিকে জরিমানা করেছেন। সোমবার বিকেলে ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়। এরা হলেন, আবু সাইদ, ছবি বেগম, মো. আনিস,মো. সোহেল, মো. মনিরুল ও মো. মফিজুল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।





