মাগুরায় সড়ক দুর্ঘটনায় ম্যারেজ রেজিস্ট্রার নিহত

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে আবুল কাশেম পাটোয়ারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। রোববার বিকেলে মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রার (কাজী)। সোমবার তার দাফন সম্পন্ন হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ভাগ