মোরেলগঞ্জে ২শ পিস ইয়াবাসহ যুবক আটক

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে ২শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক মিজানুর রহমান হাওলাদার (৩৪) দৈবজ্ঞহাটী ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের সেকান্দার হাওলাদারের পুত্র। সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করেন। তার দেহ তল্লাশি করে ইয়াবা জব্দ করে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মিজান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ভাগ