পাঁচ শতাধিক মানুষের মধ্যে মধ্যে যবিপ্রবির খাদ্যসামগ্রী বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচদিন ৫০৫ জন দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি)। যশোরের বিভিন্ন এলাকার পাঁচটি জায়গায় ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করে যবিপ্রবি। সোমবার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে যশোর সদর উপজেলার দুর্গাপুর, সুলতানপুর, চৌগাছার সলুয়া, আড়পাড়া ও মনিরামপুরের রাজগঞ্জ এলাকায় দুস্থ মানুষদের মধ্যে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবান। বিজ্ঞপ্তি

ভাগ