রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল উপজেলা যুবদলের নেতা মো. লাভলু ফকির অসুস্থ হওয়ায় বিএনপি নেতৃবৃন্দ সুস্থতা কামনা করেছেন। শুক্রবার রাতে বাড়িতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হলে ওই রাতেই তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম। তার পরিবারের প থেকে লাভলু ফকিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। অপরদিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোস্তফা কামাল পাটোয়ারী হালিম। হালিমকে দেখতে যান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদুল ইসলাম। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তার পাশে কিছু সময় কাটান। দুই নেতার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মলিক মিজানুর রহমান মজনু, উপজেলা দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, যুবদল নেতা আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেক দল নেতা কাজী অজিয়ার রহমান, মাসুদুর রহমান পিয়াল, ছাত্রদলের আহবায়ক মোলা তরিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, মোফাজ্জল হুসাইন বাদল প্রমুখ।




